ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ১ মাসের লকডাউনে মালয়েশিয়া

    ১ মাসের লকডাউনে মালয়েশিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মোকাবিলায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ এ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

    মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইলের বরাতে জানা যায়, মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১২ মে) থেকে এ লকডাউন কার্যকর হবে। তৃতীয় দফার এ সংক্রমণ প্রথম ও দ্বিতীয় দফার চেয়ে আরও বেশি ভয়ানক। সবকিছু চালু রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা এক রকম অসম্ভব। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা ছাড়া করোনা সংক্রমণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


    নতুন এ ঘোষণা অনুযায়ী অতি জরুরি প্রয়োজন ছাড়া জেলা বা আন্তঃরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিয়ে, অনুষ্ঠান এমনকি সরকারি বা ব্যক্তিগত আয়োজনে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য ও জেলাগুলোতে যাতে কেউ চলাচল করতে না পারে সেজন্য বুধবার মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী সড়কগুলো বন্ধ করে দেবে।

    তবে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে মসজিদ বা সুরাও'তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ক্রীড়া, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ