ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • স্বামীর সঙ্গে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

    স্বামীর সঙ্গে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামী ওপর অভিমান করে বিষ খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

    নিহত গৃহবধূর নাম নূর জাহান বেগম (৩৬) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের  হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।  

    শনিবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহি উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিক ভাবে নূর জাহানের বিয়ে হয়। কিছু দিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেক বিয়ে করে। এতে করে তাদের পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে নূর জাহান আজ সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করে।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান স্বামী আরেক বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ