ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়

    লালমোহনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা  প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার বিকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এবং নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজীর সঞ্চালনায় এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ,  প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বদরপুর ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

    এসময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে হয় তার দাবী জানান তারা। উল্লেখ্য আগামী ২১ মার্চ লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নটিতে মোট ভোটার ২৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ