ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • কালীগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার

     কালীগঞ্জে দুই নারীর মরদেহ  উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই এলাকা থেকে এক নারীর মরদেহ ও এক নারীর অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৯মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে ওই লাশ দুইটি উদ্ধার করা হয়েছে।

    পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর,শাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া (৩০) ও তার বাবা শাহাজাহান আলী মা ফরিফা বেগম বাড়িতে লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন থানায় নিয়ে আসেন।

    এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর মরদেহ সুপারী বাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ। সে উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে বাবা বাড়িতে বসবাস করে আসছেন।

    তার মা আঞ্জুআরা বলেন, রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি সে কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্থালে আছি। তবে বাড়ির অদূরে কিভাবে সে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়ে ওই নারী মৃত্যু হল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, লালমনিরহাট থেকে একটি টিম ঘটনাস্থালে এসে অগ্নিদগ্ধ ওই নারী মরদেহ উদ্ধার করবেন।


    মোস্তাফিজুর রহমান/ লালমনিরহাট

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ