ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার
  • কিয়েভে হামলার প্রধান পথ বন্ধের দাবি ইউক্রেনের

    কিয়েভে হামলার প্রধান পথ বন্ধের দাবি ইউক্রেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে আশাব্যঞ্জক খবর দিয়েছে। হামলার ২৩তম দিনে তারা রাজধানী কিয়েভে রুশ আক্রমণের প্রধান দুই পথ বন্ধ করার খবর দিয়েছে। খবর সিএনএনের। 

    ইউক্রেন সেনাবাহিনীর উপ প্রধান বিগ্রেডিয়ার ওলেকজান্ডার রুজেভিজ বলেন, দখল চেষ্টার অংশ হিসেবে তারা (রুশ বাহিনী) স্পষ্টত রাজধানী ঘিরে ফেলতে চেয়েছিল। তবে দিনিপ্রো নদীর উভয় পার্শ্বে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। 

    প্রসঙ্গত, এই দিনিপ্রো নদী রাজধানী কিয়েভকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে। 
    ইউক্রেন সেনাবাহিনীর এই কর্মকর্তারা বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত শত্রুরা শহরের দক্ষিণ তীর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থেমে আছে। এত দূরে অবস্থানের ফলে তারা রকেট ছাড়া অন্য কোনো ধরনের গোলা চালাতে সক্ষম হবে না। বাম দিকেও তাদের অগ্রসর থেমে গেছে।

    এই অবস্থায় রুশ বাহিনী ইউক্রেনের অবকাঠামোসমূহে আক্রমণ করছে উল্লেখ করে তিনি বলেন, আক্রমণের প্রধান পথ বন্ধ করে দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ