ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সমাজসেবা কার্যালয়ের অবদান

    "জিটুপি" সুবিধা পাচ্ছে বাবুগঞ্জবাসী

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব ও অফিস স্টাফদের অক্লান্ত পরিশ্রমে সরকারে নেয়া পদক্ষেপ 'জি টু পি' গভর্নমেন্ট টু পাবলিক" সুবিধা পেতে শুরু করেছে বাবুগঞ্জবাসী।  সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে শুক্র-শনি সরকারি ছুটির দিনসহ নিরলস কাজ করে যাচ্ছে বাবুগঞ্জ সমাজসেবা কার্যালয়।

    বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ভোগীরা এই কর্মসূচির আওতায় ব্যাংকে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে বাবুগঞ্জের অনেক ভাতাভোগী মোবাইলের নগদ এ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন।  উপজেলার ১৫৩০৬ জন ভাতাভোগীকে জি টু পি সুবিধার আওতায় আনার কাজ চলমান রয়েছে।  

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব বলেন, ভাতা ভোগীদের 'জি টু পি' এর আওতায় আনার কাজ চলমান রয়েছে। এই কাজ করতে অনেক বেগ পেতে হয়। মোবাইল নম্বর ভুল, বন্ধ ও রেজিস্ট্রেশনবিহীন হওয়ায় অনেক ভাতাভোগীকে পে-রোল দিতে বিলম্ব হচ্ছে । আমরা সব ভাতাভোগীকে ফোন দিয়ে কনফর্ম হয়ে পে-রোল দিচ্ছি। সকল ভাতাভোগীকে  সঠিক, রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

    এদিকে সমাজসেবা অধিদপ্তরের জি টু পি কার্যক্রমকে ভাতাভোগীসহ সংশ্লিষ্ট সবাই সাধুবাদ জানিয়েছে। 


    যারা মোবাইলের মাধ্যমে জি টু পি সুবিধা পেয়েছেন তারা আবেগাপ্লুত হয়ে বলেন, একটা সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকের সামনে দাঁড়িয়ে ও বসে থাকতে হয়েছে। এখন আমরা ঘরে বসেই ভাতার টাকা মোবাইলে পাচ্ছি। জি টু পি সুবিধার আওতাভুক্ত করে কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজসেবা অধিদপ্তরের সকলকে আন্তরিক সাধুবাদ জানাই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ