ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • পর্যটকে মুখর সৈকত

     পর্যটকে মুখর সৈকত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিন দিনের সরকারি ছুটিতে সমুদ্র শহর কক্সবাজারের সবগুলো হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। এসব পর্যটকরা গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল থেকে কক্সবাজারে আসতে শুরু করে।

    ব্যবসায়ীরা গনমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে ৫০০ হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় আশার আলো দেখছেন তারা।

    শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা ও লাবনী পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

    ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবেবরাতের তিন দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছে দেশি-বিদেশি পর্যটকরা। নতুন তালিকা অনুযায়ী কক্সবাজারে হোটেল-মোটেল গেস্টহাউজের সংখ্যা ৫১৬টি। এসব হোটেলের সবগুলো রুমই অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনেকে। এ ছাড়াও মোতায়েন রয়েছে সাদা পোশাকধারী পুলিশও।

    সকাল থেকেই সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। সমুদ্র স্নান, বালিয়াড়িতে উচ্ছ্বাসে মতেছে সকলেই। উপভোগ করছেন নিজের মতো। একই সঙ্গে ইনানী, হিমছড়ি, সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করছেন বিপুল পর্যটক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ