ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • যমুনায় মাঝনদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

    যমুনায় মাঝনদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ শহরে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন জেলখানা ঘাটের সামনে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।  

    নিখোঁজরা হলো- শহরের গোসালা মহল্লার কালু সূত্রধরের ছেলে সকাল সূত্রধর ও একই মহল্লার উজ্জল কর্মকারের ছেলে সঞ্জিত কর্মকার। এরা দুজনই শহরের জাহানারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়তো।


    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, তারা ৮ বন্ধু নৌকা নিয়ে মাঝনদীতে একসাথে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে ৪ জন পানির স্রোতে নদীতে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন ও নৌকার মাঝিরা তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করেন। সকাল ও সঞ্জিত নামে দুজন এখনও নদীতে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। পাশাপাশি রাজশাহীর ডুবুরি দলকেও সংবাদ দেয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ