ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • বাউফলে ছেলের সামনেই প্রাণ গেল মায়ের

    বাউফলে ছেলের সামনেই প্রাণ গেল মায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ট্রলির চাপায় শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার দিকে ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে রিকশাযোগে বাহেরচর বাজারে যাচ্ছিলেন শিল্পী বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রলি তার রিকশাটিকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই ছেলের সামনে প্রাণ হারান শিল্পী।

    নিহত শিল্পী আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

    কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আবু হাসান মীরন বলেন, এসব অবৈধ ট্রলির কারণে সড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। গভীর রাতে একটি নির্দিষ্ট সময় এসব ট্রলিতে ইট, বালু পরিবহণ করা হলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমে যাবে।

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ