ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

রাশিয়ার উপর অস্ট্রেলিয়া ও জাপানের আরও নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়ার উপর অস্ট্রেলিয়া ও জাপানের আরও নিষেধাজ্ঞা আরোপ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের চলমান আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে অস্ট্রেলিয়া ও জাপান। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানবেরা তার নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ান বিলিয়নিয়ার ওলেগ ডেরিপাস্কা, ভিক্টর ভেকসেলবার্গ এবং আরও ১১টি ব্যাংক ও সরকারি সংস্থাকে যুক্ত করেছে।

অজি পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও আমাদের সাম্প্রতিক অন্তর্ভুক্তির সাথে, অস্ট্রেলিয়া এখন রাশিয়ার সার্বভৌম ঋণ জারি ও পরিচালনার জন্য দায়ী সমস্ত রাশিয়ান সরকারী সংস্থাকে লক্ষ্য করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনএক্সপোর্টসহ আরও ১৫টি রাশিয়ান এবং ৯টি সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছে টোকিও।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন