ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

‘চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না’

‘চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অন্যদিকে, রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।

এমন পরিস্থিতিতে কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ানরং বৃহস্পতিবার (১৭ মার্চ) জানালেন, চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না।

ফ্যান জিয়ানরং লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কিকে বৈঠকের সময় বলেন, চীন ইউক্রেনে কখনো হামলা চালাবে না। এমন পরিস্থিতিতে আমরা আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে।
চীনের এই রাষ্ট্রদূত আরও বলেন, 'ইউক্রেনের জনগণের বন্ধুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন। একজন রাষ্ট্রদূত হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময়ই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে।'

ফ্যান বলেন, চীনা দূতাবাস কিয়েভ থেকে লভিভে চলে গেছে এবং আপাতত সেখানেই থাকবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন