ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আবারও সেরা অভিনেত্রী জয়া আহসান

    আবারও সেরা অভিনেত্রী জয়া আহসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য তিনি এবারের সম্মাননাটি পেলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাঁকালো আয়োজনে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেসময় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জয়া আহসানের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয়।

    এবার জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১-এ ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পান। জয়া পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং ‘অব্যক্ত’সিনেমার জন্য সমালোচক পুরস্কার পেয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। এর আগে, ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ও ‘রবিবার’-এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।

    ফিল্মফেয়ার বাংলায় এবারের আসরে জয়া আহসান ছাড়াও মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও তরুণ গায়ক মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছিলেন। জয়া ছাড়া বাকিরা পুরস্কার পাননি। উল্লেখ্য, ২০১৯ সালে টালিউডের ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ফিল্মফেয়ার বাংলা পুরস্কারে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। এছাড়া ২০১৬ সালে ‘ঈগলের চোখ’, ২০১৮ সালে ‘বিসর্জন’ও ২০১৪ সালে ‘আবর্ত’সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ