ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে বিভিন্ন সংগঠনের নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে মহানগর ও জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে জেলা ও নগর আওয়ামীলীগের নেতা কর্মীরা। অপরদিকে সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান সম্মুখে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

দিবসটি ঘিরে অঅওয়ামীলীগ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আর জেলা প্রশাসন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ নানা কর্মসূচি করেছে। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এবং শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটির তাৎপর্য তুলে ধরতে নানা কর্মসূচির অয়োজন করেছে।

একইভাবে দিবসটি উপলক্ষে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নিজস্ব বঙ্গবন্ধুর মুর‌্যালে পূস্পার্ঘ অর্পণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

এর পরেই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র নেতৃত্বে প্যানেল মেয়র ও বরিশাল আই নজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ বিসিসি বিভিন্ন কাউন্সিলর ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে পূস্পার্ঘ অর্পণ করে।

পরবর্তীতে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গির হোসাইন, সাধারন সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বরিশাল আইনজীবী সমিতি, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

অপরদিকে মহাত্মা অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ম বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃর্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উর্দ্যানে জাতীর জনকের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন।

বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিশুদের নিয়ে র‌্যালি সহ চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা করেছে।

সকাল সাড়ে ১১টায় নগরীর সাংবাদিক মাইনুল ইসলাম সড়কস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বঙ্গবন্ধুর মুর‌্যালে পূস্পার্ঘ অর্পণ করা সহ অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সাবেক সভাপতি মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টু,কবি তপংকর চক্রবর্তী প্রমু।

বিকালে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন