বরিশাল প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে প্রেসক্লাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির শুরুতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্তরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কাজী মকবুল হোসেন প্রমুখ।
সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় সভায় অন্যােনর মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, মাহমুদ হোসেন চৌধুরী, কোষাধ্যাক্ষ সুখেন্দু এদবর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে. এম. নয়ন, কার্যকরী সদস্য রাজ্জাক ভুইয়া, জিয়া উদ্দিন বাবু, দেওয়ান মোহনসহ অন্যান্য সদন্যবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ থেকে শোষনহীন, বৈষম্যহীন দেশ গড়ার কাজে আত্ন নিয়োগ করার আহবান জানান।
এইচকেআর