বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সংগঠন কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিআরইউ।
এতে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, কোষাধ্যক্ষ বশির আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য আরিফ সুমন, প্রদীপ উকিল, বিপ্লব কর্মকার, এন আমিন রাসেল প্রমুখ।
এইচকেআর