ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

ববিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ববিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয় পালিত হচ্ছে মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক প্রতিক্রিয়ায় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু ও  বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতনা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিলো বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ এবং অক্লান্ত পরিশ্রমের ফসল। তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে নীতি-নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ সৃজনে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। কারন বঙ্গবন্ধু শুধু বাঙালী জাতি নয় বরং তিনি বিশ্ব মানবতার নেতা। অনুসরণীয় ও অনুকরণীয়। উপাচার্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।


পরে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,  বিভিন্ন বিভাগ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। সকাল সাড়ে ৯ টায় টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এবং বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।   প্রতিযোগিতা শেষে উপস্থিত শিশু-কিশোরদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকাল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন