ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

    হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

    বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, যা বন্ধ থাকবে শনিবার পর্যন্ত। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী রোববার পুনরায় বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়াসহ সব কার্যক্রম শুরু হবে।

    হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

    তিনি আরও জানান, বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী রোববার থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ