ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

     ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটি সদর উপজেলার জেনারেল হাসপাতাল সংলগ্ন ডাকঘরের সামনে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।

    বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ মার্চ) রাত আড়াইটার দিকে ওই ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৫)। তিনি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন।

    রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন বলেন, বুধবার (১৬ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। তাকে কে বা কারা হামলা করেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ