বরিশালে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

বাংলাদেশ বেতারের আয়োজনে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ ২২) বেলা ১২ টায় বরিশালে পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি হয়।
অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি ইমানুল হাকিম, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও সাংস্কৃতিক সংগঠক অপূর্ব অপু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের ভাবনা সহ নানামুখী সামাজিক সচেতনতা মূলক কার্যক্রমের বিষয়ে বেতারের এই অনুষ্ঠানে আলোচনা হয়। এমময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, আজকের তরুণদের স্বাধীনতার চেতনায় বেড়ে উঠতে হবে।দেশের জন্য কাজ করতে হবে। বাল্যবিবাহসহ সকল সামাজিক সমস্যা তারা প্রতিরোধে কাজ করবে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নানামুখী কাজ করছে।
অনুষ্ঠানটির সঞ্চালক বাংলাদেশ বেতারের সজীব দত্ত জানান, রেকর্ডিংকৃত অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ০২ এপ্রিল শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা "ক" এবং এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।
এসএম