ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভােলায় অপরিপক্ক আলু তুলছে কৃষক, লােকসানের আশংকা

    ভােলায় অপরিপক্ক আলু তুলছে কৃষক, লােকসানের আশংকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভােলায় আলুর ব্যাপক আবাদ হলেও দুই দফা বৃষ্টি ও ভাইরাস সহ বিভিন রােগে আলু গাছ আক্রান্ত হয়। এতে বিপাকে পড়ছে আলু চাষিরা। অনেক ক্ষেতে আলুর পচন দেখা দিয়েছে।

    ফলে লােকসানের আশংকায় নির্ধারিত সময়ের আগেই ক্ষেত থেকে অপরিপক্ক আলু তুলছে  কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন তাদের পরামর্শে সঠিক পরিচর্যার করলে কৃষক আশানারুপ ফলন পাবে।

    মার্চ মাসের শেষদিয়ে অর্থাৎ আর দুই সাপ্তাহ পরেই কথা ছিলাে কৃষকরা আলু ক্ষেতের ফলন ঘরে তোলার। সেই আলু বিক্রি করে কৃষকদের ধার দেনা পরিশােধ করে লাভবান হওয়ার আশা ছিলা। কিন্তু নানা রােগবালাইয় ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আলু পরিপক্ক হওয়ার আগেই অপুষ্ট আলু ক্ষেত থেকে আলু তুলছে কৃষকরা। আর যারা এখনও ফসল তোলেন নি তারা দুরচিন্তার মধ্যে দিন কাটাছে। লাভ তাে দুরের কথা চালান ওঠা নিয় রয়েছে চরম শংশয়। 

    এমন পরিস্তিতিতে যারা ঋন নিয় আলুর আবাদ করছে তাদের চােখমুখে দুশ্চিতার ভাজঁ দেখা দিয়েছে। আলু বিক্রি করে চালান না উঠলে কি ভাবে ঋন পরিশােধ করবে তানিয়ের বিপাকে পড়ছে ভোলার  আলু চাষিরা।তাদের দাবি কৃষি বিভাগ থেকে সহায়তা পেলে হয়তাে তারা উপকৃত হতাে। তা না হলে তারা ক্ষতির মুখ পড়ার আশংকা করেছে।

    ক্ষতির সন্মুখিন হওয়ায় অনেক কৃষক এবছরে আলু আবাদ করার ইচ্ছা থাকলেও মূল ধনের অভাবে করতে পারে নি। এমনকি আলু চাষিদর সরকারি কৃষি ব্যাংক থেকে ও ঋণ দিতে চায় না বলে অভিযাগ কৃষকদের।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মাে. হাসান ওয়ারিসুল কবির জানিয়েছেন, গত অর্থ বছরে ভােলা জেলায় ৫ হাজার ৩৫ হক্টর জমিতে আলুর আবাদ হয়েছিলাে এবং উৎপাদন হয় ১ লক্ষ ১৯ হাজার ৯৩৩ মেট্রিক টন।  আর এবছর আলু আবাদের লক্ষমাত্র ছিলাে ৫ হাজার ২২০ হেক্টর। লক্ষমাত্রার চাইতে বেশী ৫ হাজার ৪১০ হেক্টর জমিতে আলু আবাদ  হয়েছে। 

    কৃষি কর্মকর্তা আরো জানান, গত বছর কৃষকরা আশানারুপ আলুর ফলন পায়।  এবছরে  বৃষ্টির কারনে  ক্ষতিগ্রস্ত হলে ও কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সঠিক ভাবে পরিচর্যার ফলে কৃষক আশানারুপ ফলন পাবে। এ বছর আশানারুপ আলুর ফলনের কাছাকাছি পাবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ