উজিরপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথ সভায় হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খানসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক উপজেলার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃ স্থানীয় নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, ১২ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শোলক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মনির জোমাদ্দারের নেতৃত্বে ধামুরায় লিফলেট বিতরণকালে আওয়ামীলীগের মদদপুষ্ট জেলা দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাওছার মজুমদারের নেতৃত্বে মঞ্জুর হাওলাদার , রাজিব মজুমদারসহ ১০/১৫ জন সন্ত্রাসী মনির জোমাদ্দারসহ নেতাকর্মীদের উপর হামলা চালায় । এ সকল সন্ত্রাসীদের দল থেকে বহিঃষ্কারের দাবী জানান প্রতিবাদ সভায় নেতাকর্মীরা।
এমইউআর