ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় সমুদ্রগামী ট্রলারের মাঝিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

    ভোলায় সমুদ্রগামী ট্রলারের মাঝিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলাখাল মাছখাটে জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরন করা হয়েছে। 

    গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের সমুদ্রগামী ট্রলারের মাঝিদের সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ, আহরিত মৎস্য সংরক্ষণ, পরিবহন, দূর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য আহরণে আইন, বিধি নীতিমালা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে  ২০০ জন জেলে এবং মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। 

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (প্রকল্প) ডাঃ খলিলুর রহমানের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষনটি পরিচালনা করেন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ নাসির উদ্দিন উক্ত উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন এবং কারিগরী সহযোগিতায় ভোলা জেলার দুইটি উপজেলায় জেলেদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ