বাবুগঞ্জে ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা

বরিশালের বাবুগঞ্জে স্বাধীনতার মাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে ও হালিমা মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই কার্যক্রম। এতে অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, হালিমা মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহিদুল আলম ফারুক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকম মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, আঃ মান্নান মাস্টার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ সিকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শামীম খান, মোঃ কাইয়ুম খান প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন। এছাড়াও বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী সহ এলাকার কয়েক শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এছাড়াও ২০২১ সালের বর্ষসেরা স্বেচ্ছাসেবক মোঃ তানবিন ইসলাম, মোঃ তানবির হোসাইন সিয়াম, মোঃ সাইয়েদ হোসেন ও স্বেচ্ছাসেবীকা সুরাইয়া নিশি, উম্মে হাবিবা চাঁদমনী, জান্নাতুল ফেরদৌস কে বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এমইউআর