সাংবাদিকের শাশুড়ির মৃত্যু, শোক প্রকাশ

বরিশালের আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিকদারের স্ত্রী, পত্রিকা বিক্রেতা ছগির সিকদারের মাতা ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কে.এম আজাদ রহমানের শাশুড়ি সুফিয়া বেগম (৬৫) হার্ট এ্যাটাক করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আছর আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাড়িতে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মরহুমার মৃত্যুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিরবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এমইউআর