ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • টেলিভিশনের লাইভে প্রতিবাদ, বিচারের মুখোমুখি সাংবাদিক

    টেলিভিশনের লাইভে প্রতিবাদ, বিচারের মুখোমুখি সাংবাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ নিউজ বুলেটিনের সময় ‘যুদ্ধ চাই না’ প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছিলেন একজন সংবাদকর্মী। মারিনা ওভাসায়ানিকোভা নামে সেই সাংবাদিককে বিচারের মুখোমুখি করেছে কর্তৃপক্ষ।   

    বিবিসির খবরে বলা হয়েছে, রুশ টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এর সাংবাদিক মারিনাকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জরিমানা করে মুক্তি দেওয়া হয়। তাকে মোট ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।

    স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ‘চ্যানেল ওয়ান’-এ লাইভ সংবাদ চলাকালে সেটে ঢুকে পড়েন মারিনা। তিনি যে প্লাকার্ড ধারণ করেছিলেন তাতে লেখা ছিল যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধকে না বলুন। আর অস্পষ্ট ভাষায় লেখা ছিল, রাশিয়ানরা যুদ্ধের বিপক্ষে। ঘটনার পর তাকে আটক করে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

    আশঙ্কা করা হচ্ছে, নতুন ফৌজদারি আইনে গুরুতর অভিযোগে তাকে  বিচারের মুখোমুখি করা হতে পারে। নতুন ওই ফৌজদারি আইনে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে ‘আগ্রাসন’ বলা, যুদ্ধ নিয়ে ‘ভুয়া সংবাদ’ ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

    আদালতে শুনানির পর মারিনা  বলেন, ১৪ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকাবস্থায় পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে আমাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আইনজীবীর সঙ্গে কথা বলারও সুযোগ দেয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ