ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • বিয়েতে দাওয়াত না পেয়ে গরুকে কুপিয়ে জখম

    বিয়েতে দাওয়াত না পেয়ে গরুকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে গাভিন গরু কোপানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা মো. শহীদ মোল্লাহ তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।

    কিছুদিন আগে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে একই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদারকে দাওয়াত দেওয়া হয়নি। এ কারণে দিনদুপুরে শহীদ মোল্লার একটি গাভিন গরু কুপিয়ে জখম করে। শহীদ মোল্লাহ রাজিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন।

    মো. শহীদ মোল্লাহ জানান, আমার সঙ্গে তাদের আর কোনো শত্রুতা নেই; শুধু আমার মেয়ের বিয়েতে দাওয়াত দিইনি বলে আমার সঙ্গে না পেরে আমার গাভিন গরুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এমন নৃশংস হামলা চালায়। এতে আমার গরুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমি এর সুষ্ঠু বিচার চাই।

    অভিযুক্ত রাজিব হাওলাদারের চাচা মো. খলিল হাওলাদার বলেন, কুপিয়ে জখম করার ঘটনা মিথ্যে; তবে বড়ের পান নষ্ট করায় লাঠি দিয়ে দুই-চারটা বাড়ি দিয়েছে।

    দুমকি থানার ওসি মো. আবদুস সালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ