ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬

Motobad news

রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

মঙ্গলবার প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে এমন তথ্য  উঠে এসেছে। খবর সিএনএনের।

স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ইমেজের একটি জুম-ইন অংশে হেলিকপ্টারগুলোকে জ্বলতে দেখা যায়।

সিএনএনের প্রতিবেদনে এ ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলোও এদিন আক্রান্ত হয়েছে।

নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এফআইআরএমএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন