ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ মার্চ) বিকেল তিনটায় বরিশাল নগরীর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী  ঐক্য পরিষদের চেয়ারম্যান সাংসদ লুৎফুন্নেছা খান।   বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম জি কবির  ভুলু।  নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার সভাপতি বেগম ফয়জুন নাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, বরিশাল মহিলা পরিষদের প্রতিনিধি শিউলি শাহা।

বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের  বরিশাল শাখার  সহ-সভাপতি  মোসঃ তাহমিনা আক্তার, অধ্যাপক  দিনারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  জেসমিন নাহার ও  সদস্য লতিফা  মাসুদ। অনুষ্ঠানে বক্তারা বীরঙ্গনা নয় নারীদের মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়ার দাবীর উপর নিজেদের একাত্মতা ঘোষণা করে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন