মুলাদীতে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা
.jpg)
মুলাদীতে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষে প্রস্তুতি সভা করেন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দীন মোশারেফ রাড়ী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, সিদ্দিকুুর রহমান সরদার, হেমায়েত হাওলাদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন, মিজান দেওয়ান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম বাবু, বজলুর রহমান খান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মুন্সী আবু বকর, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তানভীর আহাম্মেদসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবসে পাতারচর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জলন করা হবে। এছাড়া ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান করার ব্যপক প্রস্তুতি নেওয়া হয়।
এসএম