১৭ মার্চ উপলক্ষে বরিশাল বেতার‘র অনুষ্ঠানমালা

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।
আয়োজনমালায় থাকছে আলোচনা,সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ০৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘হৃদয়পটে খোকা’; সকাল ০৮:১৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’; সকাল ০৮:৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘রাজনীতির কবি বঙ্গবন্ধু’; সকাল ১০:৩৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু’; বিকেল ০৪:০৫ মিনিটে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘হে বিজয়ী বীর বঙ্গবন্ধু’; বিকেল ০৪:২০ মিনিটে জারিগান; বিকেল ০৫:১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু’; বিকেল ০৫:৪৫ মিনিটে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় অবলম্বনে উদ্ধৃতাংশ পাঠের অনুষ্ঠান ‘সম্পাদকীয়’; রাত ০৯:০৫ মিনিটে বিশেষ গীতি নকশা ‘কীর্তিতে তুমি মহিয়ান’; রাত ১০:০০ মিনিটে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘চির অম্লান বঙ্গবন্ধু’; রাত ১০:৩০ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’।
এছাড়া দিনটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমালা রীলে করা হবে সকাল ০৯:০০ মিনিট, সকাল ০৯:৩০ মিনিট, দুপুর ১২:৩০ মিনিট, দুপুর ০২:২৫ মিনিট এবং বিকেল ০৩:৪০ মিনিটে।
অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।
এসএম