ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জামিনে মুক্ত আ.লীগ নেত্রী ববিতা

    জামিনে মুক্ত আ.লীগ নেত্রী ববিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চেক প্রতারণা তিনটি মামলায় কারাগারে যাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া জামিনে মুক্তি পেয়েছেন।  মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম তার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে তিনটি চেক প্রতারণা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৭ মার্চ সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদীন কলোনি থেকে ববিতাকে গ্রেপ্তার করা হয় তাকে। তারপর থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি। 

    ববিতা বড়ুয়া বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। অন্যজনের গেরেন্টার হয়ে আমি ফেঁসে গেছি। আমি কোন আর্থিক প্রতারণার জন্য জড়িত নই।’

    পুলিশ জানায়, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে আদালত। 

    ববিতা বড়ুয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত। চট্টগ্রাম থেকে দৈনিক মুক্তবানী নামে একটি পত্রিকা প্রকাশনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ