ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক

    লালমোহনে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন দক্ষিণ ফরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে নিয়মিত না আসা এবং ঔষধ দিয়ে টাকা নেয়ার অভিযোগ উঠেছে এ ক্লিনিকের সিএইচসিপি‘র বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর ১২ টায় ক্লিনিকে তালা ঝুলানো। 

    সিএইচসিপি মোঃ ইমাম হোসেন জানান, আমি নিয়মিত ক্লিনিকে আসি। রোববার দুপুরে না পাওয়ার কারনে জানতে চাইলে তিনি জানান আমার ব্যক্তিগত কাজ থাকায় ক্লিনিক বন্ধ করে চলে গেছি। এ প্রতিবেদক আরো ২ দিন ক্লিনিকে গিয়েও তাকে  পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা যায়, যে দিন ক্লিনিক খোলে সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি কখনো তাকে ক্লিনিকে বসতে দেখা যায়নি।

    মোস্তফা কামাল ও বিল্লাল হোসেন জানান, আমরা প্রায়ই দেখি ১০ টায় ক্লিনিক খোলে এক ঘন্টা থেকে সে চলে যাই। প্রায়ই এমনটা হয়। আবার প্রায়ই তাকে ক্লিনিকে আসতে দেখা যায় না।

    ক্লিনিকের সামনে ব্যবসা করে নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি জানান, তিনি দেখছেন অনেকেরই কাছ থেকে ওষুধ দিয়ে টাকা নিতে। কিছু সময় ওষুধ থাকলে না বলে দেয় রোগীদেরকে।

    এ ব্যাপারে লালমোহন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক (উপজেলা কমিউনিটি ক্লিনিকে সুপারভাইজার) মোঃ ফখরুল আলম জানান, তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ