ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“মুজিব বর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা মহিলা কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ