ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল বিশ্ব বিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে প্রশিক্ষন কর্মশালা

বরিশাল বিশ্ব বিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে প্রশিক্ষন কর্মশালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ব বিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “পাঠ্যক্রম উন্নয়ন” ও “পাঠ্যক্রম পর্যালোচনা” বিষয়ের উপর এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সাবেক পরিচালক ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন’র অধ্যাপক ড. মোঃ সারওয়ার জাহান।

 ২ দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২ জন শিক্ষক প্রশিক্ষন গ্রহণ করবেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ