ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • বিএম কলেজে 'জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    বিএম কলেজে 'জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পরিসংখ্যান বিভাগ এই সেমিনারের আয়োজন করে।

    পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাসিম হয়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব আলামিন সরোয়ার উপস্থিত ছিলেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ইফতেখার আলী ও সহকারি অধ্যাপক উজ্জল কুমার পাল।

    প্রভাষক সুবাস দেউরীর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান বিভাগের আনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মমিন উদ্দিন রানা।

    এসময় বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু শিশুকাল থেকেই ছিলেন জনদরদী ও সংগ্রামী, তিনি দেশ ও জাতির অধিকার আদায়ে ছিলেন সোচ্চার। দেশের স্বাধীনতা ও সংগ্রামে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এবং অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন জীবনের অনেক বছর। তার উদ্যমী নেতৃত্ব আর অবদানের জন্য তিনি হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী'। 

    শিশু অধিকারের উপর গুরুত্বারোপ করে তারা আরও বলেন, 'বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশ শিশুর মধ্যে উন্নত কয়েকটি রাষ্ট্র ছাড়া বেশিরভাগ শিশুদের সামগ্রিক অবস্থা খুবই করুন। বিভিন্ন দেশে শিশুরা ঝুকিপূর্ণ কাজ, শিশুশ্রম, শিশু পাচার, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। 

    উন্নত ও দক্ষ জাতি গঠনে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা দিতে হবে এবং কোনো প্রকার নির্যাতন না করে স্বাধীনতা দিতে হবে সাথে সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ