ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নিজের নামে ওটিটি আনছেন শাহরুখ, ট্রিট চাইলেন সালমান

    নিজের নামে ওটিটি আনছেন শাহরুখ, ট্রিট চাইলেন সালমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'পাঠান' ছবির টিজার প্রকাশ করে সম্প্রতি ভক্তদের চমকে দিয়েছেন বলিউড 'বাদশাহ' শাহরুখ খান। এবার জানা গেলো আরও চমক জাগানিয়ে খবর। নিজের নামে ওটিটি প্লাটফর্ম নিয়ে আসছেন তিনি। তার ওটিটির নাম‘এসআরকে প্লাস’। 

    শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রহস্য রেখে জানিয়েছে, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

    শাহরুখের এই ঘোষণার পরপর অনেকেই অনুমান করছেন নিজস্ব ওটিটি নিয়ে আসছেন তিনি। তবে এক সূত্রের বরাতে বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।

    এমন গুঞ্জনের মাঝে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন বন্ধু বলিউড ভাইজান সালমান খান। এক রিটুইটে সালমান খান লিখেছেন, ‘আজকে কি পার্টি তোর পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’

    নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অন্যরা শাহরুখকে শুভকামনা জানানোর তালিকা দীর্ঘ করছেন।

     দুই বছরের বেশি নানা গুঞ্জন আর জল্পনার ডালপালা বিস্তারের পর শাহরুখ চলতি মাসেই জানিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ