ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • পেঁয়াজের কেজি ১৬ টাকা

     পেঁয়াজের কেজি ১৬ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত এবং দেশি পেঁয়াজের দাম। মঙ্গলবার (১৫ মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

    একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে ২ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। প্রতিদিন দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

    হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল সোমবার ভারতীয় ৪১ ট্রাকে ১ হাজার ১৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

    গতকাল সোমবার ভারতীয় পেঁয়াজ ২ থেকে ৪ টাকা কমে কেজি প্রতি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকায়; যা গতকাল বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ