ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

 হিজলায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলায় বেপরোয়া গতির ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদরাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের আব্দুস সাত্তারের ছেলে ও মহিষখোলা সিনিয়র দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র মো. ইয়াসিন ও মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের হাসেম হাওলাদারের ছেলে ভ্যানচালক আব্দুল কুদ্দুস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, মোটরসাইকেলে মাদরাসাছাত্র ইয়াসিন বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে আসছিলেন চালক আব্দুল কুদ্দুস। দুটি যানেরই গতি বেশি ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়।

ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় মাদরাসাছাত্র ও ভ্যানচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাদরাসাছাত্র ইয়াসিনকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য ভ্যানচালক কুদ্দুসকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ