ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • পটকা মাছ খেয়ে আরেক জেলের মৃত্যু

    পটকা মাছ খেয়ে আরেক জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন থেকে বরিশাল ফেরার সময় পটকা মাছ খেয়ে রবি বিশ্বাস (৩৫) নামে আরেক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে মারা যান রবি। এ নিয়ে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু হলো। এর আগে দুপুরে সুশীল দাস (৫১) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    মৃত রবি বিশ্বাস বরিশালের বানরীপাড়া উপজেলার বিশরকান্দি ইউনিয়নের কদমবাড়ি এলাকার নিত্যনন্দন বিশ্বাসের ছেলে। বিকেলে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে সোমবার দুপুরে পিরোজপুরের কাউখালী সংলগ্ন সন্ধ্যা নদীতে পটকা মাছ খেয়ে মারা যান সুশীল দাস। মৃত সুশীল দাসের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়। অসুস্থ হওয়া জেলেদেরও বাড়ি বরিশাল।

    পটকা মাছ খেয়ে অসুস্থ জেলে সমির দাস জানান, তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় সুন্দরবন থেকে মাছ ধরে বরিশাল ফিরছিলেন। দুপুরে তাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সুশীল দাসের মৃত্যু হয়।

    কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান বলেন, দুপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ ১২ জনকে একইসঙ্গে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশীল দাসসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। তবে কিছু সময় পর সুশীল দাসকে মৃত অবস্থায় কাউখালী হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ