ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • সুন্দরগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী আজম নিখোঁজ, ৪ দিনেও মেলেনি সন্ধান

    সুন্দরগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী আজম নিখোঁজ, ৪ দিনেও মেলেনি সন্ধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী আজম মিয়ার সন্ধান ৪ দিনেও মেলেনি। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের ওসমান আলীর ছেলে আজম মিয়া (২৮) গত ৪ দিন ধরে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান মেলেনি। তার বড় ভাই আশরাফুল আলম জানান, গত শনিবার সকালে আতাউর রহমান নামের এক সুপারির ব্যবসায়ী আজমকে সঙ্গে নিয়ে মালামাল ক্রয় করার জন্য পীরগাছা উপজেলার কান্দিরহাটে নিয়ে যায়। পরে ব্যবসায়ী আতাউর মালামাল ক্রয় করে আজমকে কান্দিরহাটে রেখে সুন্দরগঞ্জ পৌর বাজারে চলে আসে।

     

    পরে আজমকে কান্দিরহাটে ছেড়ে আসার কথা মনে পরলে তাৎক্ষণিকভাবে কান্দিরহাটে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার দেখা মেলেনি। গত ১১ মার্চ হতে আজমের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

    নিখোঁজ আজম বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে নিজের নাম ছাড়া আর কোন নাম বা ঠিকানা বলতে পারে না। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামা, মুখমন্ডল হালকা লম্বাটে, মাথায় কালো চুল রয়েছে। পরনে লুঙ্গি ও গায়ে চেক শার্ট ছিল। যদি কোন সহৃদয় ব্যক্তি আজমের সন্ধান পান তাহলে ০১৭৪০৯৩৪৫৮৯ এ যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ