ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে গভীর রাতে বহুতল ভবনের গোডাউনে আগুন

বরিশালে গভীর রাতে বহুতল ভবনের গোডাউনে আগুন
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ক্যাপ্টেন ডা. নাজিব উদ্দিনের মালিকানাধিন ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে হোটেল আলী ইন্টারন্যাশনাল এর বিপরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের অপারেশন অফিসার আব্দুল মান্নান জানান, ‘ভবনের তৃতীয় তলায় মা-তারা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন ছিলো। রাত ১১টার দিকে হঠাৎ করে ওই ভবনের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশিরা।

তাক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনের ওই কক্ষের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত আধাঘন্টার মত সময় লেগেছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে সেটা বলা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখতে হবে। তাছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও বলা সম্ভব নয়। তবে গোডাউনের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রীর স্তুপ ছিল বলে জানিয়েছে প্রতিবেশিরা।


কে আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ