ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

টিসিবির কর্মকর্তা ও ডিলারদের সাথে সিটি মেয়র’র সভা অনুষ্ঠিত

টিসিবির কর্মকর্তা ও ডিলারদের সাথে সিটি মেয়র’র সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পবিত্র মাহে রমজান উপলক্ষে সিটি এলাকায় টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি কার্যক্রম বাস্তবায়নের জন্য টিসিবির কর্মকর্তা ও মহানগরীর ডিলারদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একটি সভা অনুষ্ঠিত হয়। 


সোমবার নগরীর কালিবাড়ি রোড়স্থ সেরনিয়াবাত ভবনে সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত সভায়মেয়র টিসিবির পণ্য যাতে নিম্ন আয়ের সাধারণ মানুষ পায় তা সুনিশ্চিত করার আহবান জানান। 

তিনি বলেন এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দূর্নীতি, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছি সেভাবেই  নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির কার্যক্রম পরিচালনা করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, টিসিবির আঞ্চলিক প্রধান মোঃ আল- আমীন হাওলাদার ও বরিশাল মহানগর টিসিবির ডিলারবৃন্দ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ