ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিসিসি মেয়র’র সাথে বিভাগের সকল পৌরসভার মেয়র বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 বিসিসি মেয়র’র সাথে বিভাগের সকল পৌরসভার মেয়র বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর সাথে বরিশাল বিভাগের সকল পৌরসভার মেয়র বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে কালিবাড়ি রোড়স্থ সেরনিয়াবাত ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পৌর মেয়রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান সিটি মেয়র।

সভায় ‍আগত বরিশাল বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার  মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম.পি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

আগত বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ বরিশাল সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত করা, করোনা টিকায় বাংলাদেশের মধ্যে বিসিসির সর্বোচ্চ অর্জন, পাঁচ (০৫) বছরের গ্যারান্টি সহকারে  রাস্তা নির্মাণসহ  সকল টেকসই উন্নয়নমূলক কাজের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সকল পৌরসভার মেয়রবৃন্দ ‍উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ