ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • উজিরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম, থানায় মামলা

    উজিরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম, থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের উজিরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এক বখাটে যুবক।

    মামলা ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের আঃ হক মৃধার ছেলে বখাটে শাকিল মৃধা (২৩) গত শুক্রবার গভীর রাতে এক বিধবার দ্বিতল ভবনের নড়বড়ে জানালার শিক ভেঙ্গে রুমে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ডাক চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে বখাটে শাকিল ওই বিধবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং লোকজন ঘটনাস্থলে আসার পূর্বে সটকে পড়ে। হামলায় ওই বিধবার চোখ ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এমনকি ধস্তাধস্তির সময় ওই বখাটে যুবক পরিহিত কাপড় চোপড় ও মোবাইল সেট ফেলে যায়। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। সূত্রে জানা যায়, ওই নারী অভিযুক্ত শাকিলের সম্পর্কে চাচাত চাচী হয়। ভূক্তভোগী বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেন।

    ভূক্তভোগী সাংবাদিকদের কান্না করে জানান, আমার স্বামী জীবিত না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে লম্পট শালিক বেশ কিছুদিন ধরে আমাকে কুপ্রস্তাবসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অভিযুক্ত শাকিল ঘটনার পর থেকে পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এদিকে অভিযুক্ত শাকিলের পিতা হক মৃধা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মামলা নেয়া হয়েছে ও গ্রেফতারের অভিযান চলছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ