ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

কীর্তনখোলায় ট্রলার ডুবিতে বরিশাল নৌ -যাত্রী ঐক্য পরিষদ’র ক্ষোভ প্রকাশ

কীর্তনখোলায় ট্রলার ডুবিতে বরিশাল নৌ -যাত্রী ঐক্য পরিষদ’র ক্ষোভ প্রকাশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


কীর্তনখোলা নদীতে ঢাকা- বরিশাল রুটে চলাচলকারী এমভি গ্রীন লাইন-৩ এর ঢেউয়ে যাত্রীবাহী ট্রলার ডুবিতে বরিশাল নৌ -যাত্রী ঐক্য পরিষদ ক্ষোভ প্রকাশ করেছে। গত ১৩ মার্চ দুপুর ২টায় নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর মাঝখানে এই নৌ দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় ফকির বাড়ি রোডস্থ "বরিশাল- নৌ যাত্রী ঐক্য পরিষদের" কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার হারুন আর বিশ্বাস এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বরিশাল- ঢাকাগামী ওয়াটারবাস গ্রীন লাইনের উচ্চ গতির কারনে নদী ভাঙন সহ নদী তীরের মানুষেরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। বিগত দিনগুলোতেও ট্রলার ডুবির ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের জোড়ালো ভূমিকার অভাবে এ ঘটনা ঘটেই চলছে"।

মালিক চালক ও প্রশাসনের উদাসীনতসকে দায়ি করে নেতৃবৃন্দ বলেন, "মালিক চালক ও প্রশাসনের খামখেয়ালির কারনে বারবার এ ঘটনা ঘটে চলছে। এর দায় তারা এড়াতে পারে না। বিআইডব্লিউটিএর এ বিষয়ে চরম উদাসীনতা লক্ষনীয়।"

নদী পাড়ে ভাঙন সৃষ্টি দরুন ক্ষতিপূরণ দাবি করে নেতৃবৃন্দ বলেন, "গতকালের ঘটনায় ট্রলার মালিকসহ সকল ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিতে হবে। ভাঙ্গন কবলিত অঞ্চলে ক্ষতিপূরণ সহ ভাঙন রোধে যথাযথ ব্যাবস্থা নিতে হবে। পাশাপাশি সকল নৌ পরিবহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারন করে সকল নৌ যানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।"
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ