ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

     বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রামের বাঁশখালীর মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৪ মার্চ) বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    উমর ফারুক বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অহেতুক দাম বৃদ্ধি ঠেকাতে এ অভিযান পরিচলনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মিয়ার বাজারের আবসার স্টোরকে ১০০০ টাকা, নজরুল স্টোরকে ১০০০ টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা ও উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমযান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার জন্য পরিচালনা করেছি। সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্যের দাম অহেতুক বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ