ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে পুলিশ রেস্ট হাউজের উদ্বোধন

    নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে পুলিশ রেস্ট হাউজের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচর ও হাতিয়ায় যাতায়াতের জন্য দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় পুলিশ রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায়  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন এ রেস্ট হাউজের উদ্বোধন করেন।

    ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচর ও হাতিয়ায় যাতায়াতের জন্য পুলিশের রেস্ট হাউজের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের। নদী পারাপারের সময় জোয়ার-ভাটার ফলে অনেক সময় রাতে যাওয়া যায় না। তখন পুলিশ সদস্যরা এখানে অবস্থান করতে পারবেন।

    ডিআইজি মো. আনোয়ার হোসেন আরও বলেন, চেয়ারম্যান ঘাটের রেস্ট হাউজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি  ব্যবহার করে ভাসানচর, হাতিয়া ও নিঝুমদ্বীপ যাওয়া হয়। জরুরি প্রয়োজনে এখানে অবস্থান করতে পারবেন। এছাড়াও সাধারণ মানুষ এখানে রেস্ট নিতে পারবেন। 

    এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ