ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ

    নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম কমানো দাবিতে নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার (১৪ মার্চ) সকালে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার নের্তৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে এবং পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জজ কোর্ট সড়কে বিক্ষোভ মিছিল করে।

    এর আগে মানববন্ধনে জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ জোৎস্না আক্তার, জেলা মহিলা দলের সদস্য রৌশন আক্তার, নয়ন আক্তার, সোনাইমুড়ির সহ সভা নেত্রী তাসলিমা আক্তার লিমা, সুবর্ণচর মহিলা দলের আহবায়িকা আলেয়া বেগম, সদস্য সচিব নুরুন্নাহার, সেনবাগ পৌরসভার আহবায়ক মুনছুরা বেগম সহ প্রমুখ।

    এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। যেভাবে দ্রব্য মূলের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ