ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • রাতের আগুনে প্রবাসীর বাড়ি ছাই

    রাতের আগুনে প্রবাসীর বাড়ি ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৌদি আরব প্রবাসীর বসত ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে আব্দুল মতিন মাষ্টারের বাড়িতে সৌদি প্রবাসী মো. মনিরের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এরপর মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে পরিবারটি।

    মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আবদুর রব জানান, প্রাথমিকভাবে ধারণা করছি রান্না ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরে রান্নার শুকনো লাকডি ছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে একটি সেমিপাকা ঘর এবং একটি রান্নাঘরসহ বাড়ির সকল আসবাবপত্র পুড়ে গেছে।

    সৌদি প্রবাসী মো. মনিরের স্ত্রী সাবিনা আক্তার জানান, ঘরের পাঁচটি রুমের আসবাবপত্র, রান্নাঘরসহ আমার সবকিছুই পুড়ে গেছে। গায়ে দেয়ার মতো একটি কাপড়ও অবশিষ্ট নেই।

    এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সকালে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ