ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ

    নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে তেল মজুদ করায়  ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।  

    সোমবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

    সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া নেতৃত্বে চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালায়। অভিযানে ৮৮টি ডামে মজুদ করা ১৮হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়।জব্দকৃত তেলের আনমুানিক বাজার মূল্য ৩১ লাখ ১৪হাজার টাকা। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।  
     
    এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ